ICPC World Finals 2025 Bangla Commentary

এশিয়া ওয়েস্টের সবচেয়ে নিচে আছে আফগানিস্তানের Kardan University. ৩য় ঘন্টা শেষেও তাদের সমাধান শূন্য।

৮ম সমাধান নিয়ে Harvard উঠে এসেছে ৬ষ্ঠ অবস্থানে

৬ষ্ঠ সমাধান নিয়ে এশিয়া ওয়েস্টের ২য় অবস্থানে উঠে এসেছে IIT Indore

SUST তাদের Problem J এর ২য় অ্যাটেম্পট এও WA পেয়েছে

BRAC তাদের ৫ম সমস্যা Problem I সলভ করলো ২০৫তম মিনিটে।

Problem A সল্ভ করে স্কোরবোর্ডের শীর্ষে এখন UTokyo

Sharif UoT is unbeatable in Asia West. ৭ম সমস্যার সমাধান করলো মাত্র।

স্বাগতিক বিশ্ববিদ্যালয় Ada University ও বেশ ভালো করেছে। চারটি সমাধান নিয়ে তাদের অবস্থান ১০৭ এ।

রিসেন্ট বছরগুলোর তুলনায় এই বছর Carnegie Mellon বেশ ভালো অবস্থানে আছে। ২০২১ এর পর এই বছর মনে হচ্ছে তারা আরেকতা সিলভার পাবে

শীর্ষ চারটা দলই ৯ টা করে সমস্যা সমাধান করে ফেলেছে। ১০ম সমাধানের অপেক্ষা এখন।

Problem J এর ২য় অ্যাটেম্পট এও WA পেয়েছে SUST

৪র্থ ঘন্টার আপডেটঃ

5 টি সমস্যার সমাধান করে BRAC আছে 98 তম অবস্থানে (এশিয়া ওয়েস্টে ১০ম)

4 টি সমস্যার সমাধান করে SUST আছে 121 তম অবস্থানে (এশিয়া ওয়েস্টে ১৩তম)

এশিয়া ওয়েস্টের শীর্ষে আছে Sharif University of Technology, ৭টি সমাধান নিয়ে। ৬টি করে সমাধান নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে IIIT Hyderabad এবং IIT Indore.

ওভারল র‍্যাংকিংঃ ৯ টি করে সমস্যার সমাধান করে প্রথম চার অবস্থানে আছে UTokyo, TsinghuaU, SpSU এবং PekingU.